কহিনুর বাউফল (পটুয়াখালী) সংবাদ দাতা ঃ পটুয়াখালীর জেলার বাউফলে মিতু নামের এক স্কুল ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গতকাল রাত ৮ টার দিকে উপজেলার কাছিপাড়া ইউনিয়নের কারাখানা গ্রামে এ ঘটনা ঘটেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, কারখানা গ্রামের পাড়ের বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী কুট্টি খানের একমাত্র মেয়ে মিতু ঘরের রেলিং এর সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত আত্মহত্যার কারন জানা যায়নি। মিতু কারখানা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী। বাউফল থানার ওসি খোন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, আত্মহত্যার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


