বাউফলে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

কহিনু বাউফল(পটুয়াখালী)সংবাদ দাতা ঃ পটুয়াখালী জেলার বাউফলে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে আরেকজনের ঘরসহ জমি দখল করে সাইনবোর্ড টাঙ্গিয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।  জানা গেছে, বাউফল উপজেলার ১১নং দাশপাড়া ইউনিয়নের বাহির দাশপাড়া গ্রামের চৌমোহনি এলাকায় ওই গ্রামের আলাউদ্দিন ফকিরের সাথে হাবিবুর রহমানের দাশপাড়া মৌজার ১৭২ নং দাগের জেএলনং ১২১ ও খতিয়ান নং ৩৪৬ মোট ৩১ শতাংশ জমি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ ও মামলা মোকদ্দমা চলে আসছিল। আদালত ৪৯৪/১৬ নম্বরের একটি মামলার প্রেক্ষিতে ওই জমি স্থিতিশীল অবস্থায় রাখার নির্দেশ দেন।

গত রবিবার সন্ধ্যার দিকে দাশপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান মোহনের নেতৃত্বে ২০-২৫ জন লোক হানা দিয়ে একটি আধাপাকা ঘরসহ ওই জমি দখল করে তার নামের একটি সাইনবোর্ড টাঙ্গিয়ে দেন।

এ ব্যাপারে ছাত্রলীগ নেতা আতিকুর রহমান মোহনের সাথে যোযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্কীকার করে বলেন,আমি হাবিবুর রহমানের কাছ থেকে ৮ শতাংশ জমি ক্রয় করেছি এবং ওই জমিতেই সাইনবোর্ড টাঙ্গিয়ে দিয়েছি।