বাউফলে পানিতে ভাসমান যুবকের লাশ

কহিনুর বাউফল (পটুয়াখালী) সংবাদ দাতা ঃ পটুয়াখালী জেলার বাউফলে এক অজ্ঞাত যুবকের লাশ (২৫) উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের আতোশখালী গ্রামে গৌরঙ্গ কর্মকারের বাড়ির কাছে একটি ডোবা থেকে ওই ব্যাক্তির লাশ উদ্ধার করা হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েক ব্যক্তি ডোবার ভিতরে ভাসমান অবস্থায় ওই যুবকের লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেন।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অজ্ঞাত ওই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য পটুয়াখালী পাঠানো হয়েছে ।