বাউফলে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন !

কহিনুর বাউফল(পটুয়াখালী)সংবাদ দাতা ঃ পটুয়াখালী জেলার বাউফলে পূর্ব শত্রæতার জেরে উত্তম মাঝি নামে এক ব্যক্তির মালিকানাধীন চারটি পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার গভীর রাতে বাউফল উপজেলা সদর ইউনিয়নের নকুল নায়েবের হাট এলাকায় এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় আজ মঙ্গলবার বাউফল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন উত্তম মাঝি।

উত্তম মাঝি জানান, নারী ঘটিত একটি বিষয় নিয়ে স্থানীয় কার্তিক মিস্ত্রীর সাথে তার বিবাদ চলছিলো। এই শত্রæতার কারনেই কার্তিক মিস্ত্রি ও তাঁর সহযোগীরা এই কাজ করেছেন বলে অভিযোগ করেন তিনি। অবশ্য এমন অভিযোগ অস্বীকার করেছেন কার্তিক মিস্ত্রি।

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।