বাউফলে পুলিশের ১০ রাউন্ড গুলিসহ অস্ত্র লুট সংঘর্ষে আহত ১৮; গ্রেফতার ৮

কহিনুর বাউফল (পটুয়াখালী) সংবাদ দাতা ঃ  পটুয়াখালী জেলার বাউফলে বিরোধ পূর্ণজমি দখলকে কেন্দ্র করে সংর্ঘষে দু’পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছে। লুট করে নিয়ে যাওয়া হয়েছে পুলিশের অস্ত্র। ২৪ জুন সোমবার সকাল সাড়ে নয়টায় বাউফল উপজেলার ৯নং নাজিরপুর ইউনিয়নের বড় ড়ালিমা গ্রামে এ ঘটনা ঘটে।


জানাগেছে, ৯নং নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামের হাকিম হাওলাদার গংদের সাথে একই বাড়ির কামাল হোসেন গংদের সাথে ১৯ একর ৫৪ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন পর্যন্ত বিরোধ চলে আসছিল।২৪জুন সোমবার সকালে ওই বিরোধীয় জমিতে কামাল হোসেন গংরা প্রায় ২৫-৩০ জন লোক নিয়ে ট্রাক্টর দিয়ে জমি চাষ করতে যায়। হাকিম হাওলাদার গংরা জমি চাষে বাধা দিতে গেলে তাদেরকে জমির কাছে না যাওয়ার জন্য হুমকি দেয়া হয়। হাকিম হাওলাদার এঘটনা বাউফল থানাকে জানালে ঘটনাস্থলে তিনজন পুলিশ গেলে কামাল হোসেনের পক্ষের ফারুক হাওলাদারের স্ত্রী খাদিজা বেগম পুলিশের চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে দেয় এবং তার সাথে থাকা মৃত আবদুল আলীর ছেলে ফিরোজ হাওলাদার মাঈনুদ্দিন নামের এক এএসআইয়ের কোমর থেকে ১০ রাউন্ড গুলি সহ পিস্তল ছিনিয়ে নিয়ে যায়। প্রায় চারঘন্টা অভিযানের পরে ফিরোজ হাওলাদারের ঘরের পিছনের একটি নারিকেল গাছ থেকে পলিথিন দিয়ে মোড়ানো অবস্থায় পিস্তলটি উদ্ধার করা হয়। সংঘর্ষ থামাতে গিয়ে তিন পুলিশ সদস্য সেরাজ হাওলাদার (৬০), আবু বকর (২৫), মাকসুদা বেগম (৩৫) সহিদুল (১৮), বিউটি বেগম (৪৫), হালিম হাওলাদার (২০), জলিল (১৫),মনোয়ারা (৭০), নাজমা (৩৫), ইমরান (২০), কামাল (৪৫), আলম (৫২), মকবুল (৬০), দুলাল (৩৫), নিলুফা (৪০) ও নূরভানু (৫৫) আহত হন। আহতদের মধ্যে ১১ জনকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং ৪ জনকে গুরুতর জখম অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত এএসআই মাইনউদ্দিন, কং লক্ষণ ও কং এমরানকে বাউফল উপজেলা স্বা¯্য’ কেন্দ্রে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বাউফল থানা পুলিশ দুলাল হাওলাদার, নাজমা, নূর ভানু, মিজান, রত্তন কামাল ও মনোয়ারা সহ ৮জন পুরুষ ও মহিলাকে গ্রেফতার করেছে। এ বিষয়ে পটুয়াখালী পুলিশ সুপার মঈনুল হোসেন বলেন বিরোধপূর্ণ জমিতে সংঘর্ষ এড়াতে পুলিশ গেলে তাদের উপর হামলা চালিয়ে অস্ত্র লুট করে নিয়ে যায়। এ ঘটনায় বাউফল থানায় সরকারী কাজে বাঁধাদান ও অস্ত্র লুটের আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।