বাউফলে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

কহিনুর স্টাফ রিপোর্টারঃ পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। সোমবার(২৭ নভেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.বশির গাজীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সামসুল আলম মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম নিশু, উপজেলা কৃষি কর্মকর্তা অনিরুদ্ধ দাস, বাউফল প্রেসক্লাব সভাপতি কামরুজ্জামান বাচ্চু ও সম্পাদক আরেফিন শহিদ প্রমুখ। উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, চলতি অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রনোদনা কর্মসূচীর আওতায় উপজেলার মোট ৫২৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে গম, ভুট্টা, সরিষা, সূর্যমূখী, চিনাবাদাম, সয়াবিন, মুগ ও খেসারি বীজ এবং ডিএপি ও এমওপি সার বিতরণ করা হবে।