কহিনুর বাউফল পটুয়াখালী সংবাদ দাতা ঃ পটুয়াখালী জেলার বাউফল উপজেলার ১৩ নং আদাবাড়িয়া ্ ইউনিয়নের সিদ্দিকের বাজার এলাকা থেকে ২৪ নভেম্বর শনিবার দুপুরে সুমি আকতার (৩০) নামে এক ব্র্যাক এর কর্মী পরিচয় প্রতারককে আটক করে স্থানীয় জনগন।স্থানীয় সুএে জানা যায়,সুমি ব্র্যাক এর পটুয়াখালী সদর শাখার স্ব্যাস্থ কর্মসুচীর ব্র্যাক কর্মী সরোয়ার হোসেনের সহধর্মীনি। তিনি সিদ্দিকের বাজার নামক এলাকার বিভিন্ন হতদরিদ্র সদস্যেদের বড় অংকের লোন দেওয়ার কথা বলে তাদের কাছ থেকে প্রায় লক্ষাধিক টাকা হাতিয়ে নেয়।সুমির বাড়ী রংপুর সদরে। এ ব্যাপারে আদাবাড়িয়া ইউপি চেয়ারম্যান সামসুল হক ফকির বলেন,এ বিষয় আমার জানা নেই।


