বাগেরহাটে ইয়াবাসহ বেদে সম্প্রদায়ের এক নারী মাদক ব্যবসায়ী আটক 

বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের ফকিরহাটে ইয়াবাসহ বেদে সম্প্রদায়ের রুপসী (২৭) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ শনিবার বিকেলে ৪টার দিকে উপজেলার টাউন নওয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে ওই নারীকে আটক করা হয়এসময় তার সাথে থাকা এক পুরুষ সহযোগি পালিয়ে যায় পরে রুপসীর কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়

আটক রুপসী মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার খয়রা গ্রামের ইমাম আলীর স্ত্রী ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাইদ মোঃ খায়রুল আনাম বলেন, গোপন সংবাদের ভিত্তি ওই এলাকায় অভিযান চালিয়ে রুপসীকে আটক করা হয়কিন্তু রুপসীর সাথে থাকা তার সহযোগি পালিয়ে যেতে সক্ষম হয় তাকে আটক করতে পুলিশ অভিযান শুরু করেছে রুপসীর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে ওসি আরও বলেন, প্রাথমিকভাবে জানা গেছে টাউন নওয়াপাড়া এলাকায় অবস্থান নেওয়া বেদে সম্প্রদায়ের নারীপুরুষদের দিয়ে এক শ্রেণির পেশাদার মাদক ব্যবসায়ী মাদক বিক্রি করাচ্ছে আমরা মাদককে নির্মুল করতে পুলিশ তৎপর রয়েছে