‘বার্বি ডল’ নির্মাতাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ সানির (ভিডিও)

বিনোদন ডেস্ক : আবেদনময়ী বলিউড অভিনেত্রী সানি লিওন। কয়েকদিন পরই মুক্তি পাচ্ছে তার পরবর্তী সিনেমা তেরা ইন্তেজার। এতে এই অভিনেত্রীর আইটেম গান নিয়ে তৈরি হয়েছে জটিলতা।

‘বার্বি ডল’ নির্মাণ প্রতিষ্ঠান ম্যাটেল ইনকরপোরেশনতেরা ইন্তেজার সিনেমার নির্মাতাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করেছেন। এ বিষয়ে দিল্লি হাই কোর্ট সিনেমার প্রযোজকের কাছে একটি নোটিশও পাঠিয়েছে। বিনা অনুমতিতে গানে ‘বার্বি’ শব্দটি ব্যবহার করায় এই নোটিশ পাঠানো হয়। প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।

প্রতিষ্ঠানটির অভিযোগ গানের শিরোনাম ও কথায় তাদের নিবন্ধনকৃত ও ট্রেডমার্ক ব্যবহৃত হয়েছে, কিন্তু এর জন্য কোনো অনুমতি নেয়া হয়নি। এছাড়া এতে তাদের ট্রেডমার্কটি (বার্বি) এমনভাবে উপস্থাপন করা হয়েছে যা তাদের পণ্যের মান ও স্বার্থে ব্যাঘাত ঘটাতে পারে। তা ছাড়া গানে সাবেক পর্নো তারকা সানি লিওন থাকায় আপত্তি জানিয়ে এটি শিশুদের দেখার অযোগ্য বলে মনে করছে তারা।

এদিকে সিঙ্গেল বেঞ্চের বিচারক রাজিব সাহাই এন্ডল দুই পক্ষকেই এ বিষয়ে স্থির থাকার নির্দেশ দিয়েছেন। এই মামলা এখনো নোটিশ পর্যায়ে রয়েছে বলে আদালতের পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে।

তেরা ইন্তেজার সিনেমাটি পরিচালনা করছেন রাজিব ওয়ালিয়া। এটি প্রযোজনা করছেন আমান মেহতা ও বিজয় মেহতা। এতে সানির বিপরীতে অভিনয় করছেন আরবাজ খান। ১ ডিসেম্বর সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

ভিডিও :