বালিয়াডাঙ্গীতে ভাতিজিকে ধর্ষণের অভিযোগ, ফুফার বিরুদ্ধে আদালতে মামলা

মোঃ জয়নাল আবেদীন ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে নবম শ্রেণীর মাদ্রাসাপড়ুয়া ভাতিজিকে ধর্ষণের অভিযোগে রাজু (৩০) নামে আপন ফুফার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।আজ বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন, বাদী পক্ষের আইনজীবী আ্যাডভোকেট আবেদুর রহমান। ওই মামলায় আরো একজনকে আসামি করা হয়েছে। আসামিরা হলেন – বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ী ইউনিয়নের ধনিবস্তী গ্রামের হালিম উদ্দীনের ছেলে ও ভিকটিম মেয়ের আপন ফুফা রাজু, এবং একই গ্রামের আতাউর রহমানের ছেলে আবেদ আলী। মামলার বরাত দিয়ে আইনজীবী আবেদুর রহমান বলেন – গত (২২ জুলাই) বিকেল ৫টার দিকে ওই ছাত্রীর বাবা-মা ব্যক্তিগত কাজে বাড়ির বাইরে ছিলেন।

এ সুযোগে ভিকটিম ছাত্রীর ফুফা রাজু তাকে জোর পূর্বক ধর্ষণ করে। এসময় ওই ছাত্রীর চিৎকারে স্থানীয় লোকজন এসে রাজুকে ধরে ফেলে, কিন্তু অপর আসামি আবেদ আলী এসে অস্ত্র দেখিয়ে সকলকে ভয়ভীতি দিয়ে ঘটনাস্থল থেকে তাকে নিয়ে যায়। এঘটনায় দুজনকে আসামি করে গত ৮ আগস্ট ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজের বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন আদালতে মামলার জন্য আবেদন করেন ভিকটিম পরিবার।পরে বিচারক বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)’কে মামলা নেওয়ার নির্দেশ দেন।

পুলিশ মামলা গ্রহণ করলে গতকাল বুধবার ওই মাদ্রাসাছাত্রী আদালতে এসে বিচারকের কাছে ২২ধারায় জবানবন্দি প্রদান করেন। ভুক্তভোগী পরিবার আদালতে ন্যায়বিচার পাবে বলে আশা প্রকাশ করেন। মামলা করতে দেরি হওয়ার বিষয়ে জিজ্ঞাসা করলে, জবাবে ওই ছাত্রীর বাবা বলেন- নিজের বোন জামাই হয়েও আমার মেয়েরা এত বড় সর্বনাশ করেছে। মেয়ে ও বোন দুজনেই আমার আপন এবং কাছের তাই আমি কয়েকদিন বুঝে উঠতে পারিনি কোন দিকে যাব স্থানীয় লোকজন ও বোনের সঙ্গে কথা বলে আদালতের আশ্রয় নিয়েছি। আমি ওই ধর্ষক রাজু ফাঁসির দাবি করছি। এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) খাইরুল আনাম বলেন, আদালতের নির্দেশ পাওয়া মাত্রই মামলা রুজু করা হয়েছে। সেই সাথে গতকাল বুধবার মেয়েটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।