বাস-অটোরিকশা সংঘর্ষে ২ যুবক নিহত

জেলা প্রতিনিধিঃ কক্সবাজারের পেকুয়ায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে সিহাবউদ্দিন (৩২) ও নুরুল আমিন নামে দুই যুবক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অপর ৫ জন।

মঙ্গলবার বিকাল ৪টার দিকে উপজেলার টৈটং ইউনিয়নের ধনিয়াকাটা এলাকায় পেকুয়া বাঁশখালী সড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের পেকুয়ার স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত শাহাবউদ্দিনের বাড়ি বাঁশখালীর পুইছড়ি এলাকার আহমদ নবীর ছেলে এবং নুরুল আমিন আনোয়ারা উপজেলার মহাল খানবাজার এলাকার হাবিবুর রহমানের ছেলে। গুরুতর আহত পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুল কাদেরকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়েছে।

পেকুয়া থানার ওসি (তদন্ত) সুদীপ্ত শেখর ভট্টাচার্য জানান, নিহতদের লাশ তাদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।