তফিজ উদ্দিন আহমেদ,খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ দেশ বাঁচাতে মেহনতি মানুষের আগামী ১৯ জুলাই ‘রংপুর বিভাগীয় পদযাত্রা’ দিনাজপুর জেলায় সফল করার লক্ষ্যে খানসামায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার মন্ডলের বাজার এলাকার সি কে সুয়ার্টার্স এ সভা হয়।
সভায় উপজেলা বিএনপির সদস্য আলহাজ্ব আঃ জলিল শাহের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি শিল্পপতি আলহাজ্ব হাফিজুর রহমান সরকার। উপজেলা বিএনপির সদস্য মহসিন আলী শাহের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী।
এ সময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আঃ ওয়াহেদ শাহ, সদস্য আবু বক্কর সিদ্দিক, রিয়াজুল ইসলাম বাবুলসহ ছাত্রদল, যুবদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
উল্লেখ্য যে, খানসামায় উপজেলায় বিএনপি’র বিদ্যমান দুটি গ্রুপ। এর আগে একটি গ্রুপ এ সভা করে।


