নিজস্ব প্রতিবেদক : নিম্ন আদালতের বিচারকদের চাকরিসংক্রান্ত বিধিমালার গেজেটের খসড়া কপি প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার কাছে হস্তান্তর করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।
বৃহস্পতিবার বিকেলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দপ্তরে আইনমন্ত্রী আনিসুল হক এ কপি হস্তান্তর করেন।
এর আগে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সঙ্গে বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত একান্ত বৈঠক করেন আইনমন্ত্রী আনিসুল হক।


