বিজয়নগরে আড়িয়ল উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

অপূর্ব দেব বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইছাপুরা ইউনিয়নের আড়িয়ল উচ্চ বিদ্যালয়ে ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত ৮ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকাল ১১ টার সময় বিদ্যালয় প্রাঙ্গণে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো: ইসহাক সরকারের সভাপতিত্বে ও লিটন চন্দ্র দেবের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আবুল কাসেম।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাব বিজনগরের সভাপতি মৃণাল চৌধুরী লিটন, ইছাপুরা ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক নুরুল আমিন, ইউপি সদস্য নেহাল লাল দাস, সাবেক ছাত্রলীগনেতা কামরুল হাসান প্রমুখ।

আলোচনা সভা শেষে বিশেষ দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা সিরাজুল ইসলাম।