অপূর্ব দেব : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন আয়োজনের মাধ্যমে ঐতিহাসিক ৭ই মার্চ পালন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা চত্ত্বরে নির্মিত বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ কর শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ,মুক্তিযোদ্ধা সংসদ, থানা পুলিশ, প্রেসক্লাব সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের লোকজন। পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহবুবুল হকের সভাপতিত্বে ও এসিল্যান্ড মো. মেহেদি হাসান খান শাওনের পরিচালনায় আলোচনা সভা, পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান নাছিমা মুকাই আলী।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মাছুম, উপজেলা ভাইস চেয়ারম্যান সাবিত্রী রানী, ওসি তদন্ত হাসান জামিল খান, কৃষি অফিসার সাব্বির আহমেদ, মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আল মামুন, সাবেক মুক্তিযুদ্ধা কমান্ডার দবীর উদ্দিন ভুইয়া, প্রেসক্লাবের সভাপতি মৃনাল চৌধুরী লিটন, ইউপি চেয়ারম্যান জিয়াউল হক বকুল প্রমুখ।


