বিজয়নগরে ক্রাইম ম্যাগাজিন অপরাধ জগত ৩৫ বছর পূর্তি উদযাপন

অপূর্ব দেব: ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলায় দেশের বহুল আলোচিত ক্রাইম ম্যাগাজিন “অপরাধ জগত” এর ৩৫ বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয়।
 
৪ই মার্চ সকাল ১১টা ৩০ মিনিটে প্রেসক্লাব বিজয়নগর এর কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
 
প্রেসক্লাব এর সহ-সভাপতি ও দৈনিক ইনকিলাব এর বিজয়নগর প্রতিনিধি,  সাদেকুল ইসলাম এর সঞ্চালনায় ও প্রেসক্লাব সভাপতি মৃণাল চৌধুরী লিটন এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন অপরাধ জগতের জেলা প্রতিনিধি সাংবাদিক আবদুর রহমান খান (ওমর) সভাপতি জেলা প্রেসক্লাব ব্রাহ্মণবাড়িয়া। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অপরাধ জগতের প্রকাশক ও সম্পাদক সোহেল আহমেদ,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডা: মাসুম ও
বিজয়নগর থানার সেকেন্ড অফিসার মো: মনির হোসেন  সহ উপস্থিত ছিলেন, সারোয়ার হাজারী পলাশ, জিহাদুল হক বাবু, শামসুল ইসলাম লিটন, জহিরুল ইসলাম জহির, মজিবুর রহমান সুজন, মিজানুর রহমান খান, হাবিবুর রহমান, অপূর্ব দেব, আলমগীর হোসেন, রুবেল মিয়া প্রমুখ।
 
উক্ত অনুষ্ঠানে কেক কেটে অপরাধ জগত ম্যাগাজিন পত্রিকা ৩৫ বছরের পদার্পণ  উপলক্ষে উদযাপন করা হয় ।