বিজয়নগর থেকে আটক ১২ জামায়াত নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর বিজয়নগরের আজিজ কো-অপারেটিভ ভবনের ৮ম তলা থেকে নাশকতার জন্য বৈঠকের সময় ১৬ জামায়াত নেতাকর্মীদের আটক করা হয়। এই ঘটনায় যাচাই-বাছাই করে ১২ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে এ নিশ্চিত করেন ডিসি রমনা সাজ্জাদুর রহমান। তিনি বলেন, যাচাই-বাছাই করে ১২ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা দায়ের করা হয়েছে।