বিজয়নগরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

অপূর্ব দেব- ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ইয়াবাসহ আনিছ ভ’ইয়া (৩৩)নামক এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ১১টায় বিজয়নগর থানার এস আই নুরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের নোয়াবাদী এলাকা থেকে তাকে আটক করে, এ সময় তার কাছ থেকে ৭০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

সে বিজয়নগর উপজেলার নলগরিয়ার মৃত আনিছ ভ’ইয়ার ছেলে বলে জানা যায়।
এ ব্যাপারে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ ফয়জুল আজিম নোমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাকে ইয়াবাসহ আটকরা হয়েছে তার বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।