অপূর্ব দেব- ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে হাত পা ও গলায় রশি পেছানো সিএনজি চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ দুপুর ২টায় উপজেলার চান্দুরা ইউনিয়নের আলাদাউদপুর এলাকার ধানক্ষেতের একটি ড্রেন থেকে তাকে উদ্ধার করা হয়।
সে উপজেলার চম্পকনগর ইউনিয়নের ফতেপুর গ্রামের কেফাত আলীর ছেলে মোঃ হাফিজ মিয়া (২৫) বলে নিশ্চিত করেছে তার ছোট ভাই। সে পেশায় একজন সিএনজি চালক।
এ ব্যাপারে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ ফয়জুল আজিম নোমান বলেন, খবর পেয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে সিএনজি চুরের চক্ররা তাকে অন্য কোথাও হত্যা করে ঘটনাস্থলে ফেলে যায়, তার চালনাকৃত সিএনজিটি উদ্ধার ও হত্যার রহস্য উদঘাটনের চেষ্টা করা হচ্ছে এবং মৃত দেহটি ময়নাতদন্তের জন্য জেলা সদরে প্রেরণ করা হয়েছে।


