প্রদীপ কুমার দেবনাথ, নাসিরনগর ( ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার কলেজ মোড়ে প্রশাসনের কোন প্রকাশ নোটিশ ছাড়াই ব্যক্তি মালিকানাধীন ২৫ বৎসর ভোগ দখলী দোকান উচ্ছেদের অভিযোগ করেছে নাসিরনগর সদর ইউপির বাসিন্দা মোঃ মোখলেছুর রহমান চৌধুরী। আজ ১৯ জানুয়ারি রবিবার সকাল ১১ টায় নাসিরনগর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে লিখিত অভিযোগ করে মোখলেছুর রহমান চৌধুরী।
তিনি বলেন, গত ১৩ জানুয়ারি সকাল ১১ ঘটিকায় স্থানীয় প্রশাসনের পক্ষে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট বিনা নোটিশে অবৈধ প্রতিষ্ঠান, দোকানপাট উচ্ছেদের লক্ষে আমার নিজস্ব মালিকানাধীন ৫টি দোকান ভেঙ্গে ব্যাপক ক্ষতি সাধন করে। যার আনুমানিক ক্ষতির পরিমান প্রায় ৪ লক্ষাধিক টাকা। এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট তাহমিনা আক্তারকে উক্ত ভিটির বৈধ কাগজপত্র দেখাবার জন্য বার বার চেষ্টা করিলেও তিনি আমার কোন কাগজপত্র না দেখে আমাকে গ্রেপ্তার করে থানায় সোপর্দ করবে বলে হুমকি প্রদান করে। উল্লেখ্য, ২৫৫২ দাগের রেকর্ডকৃত রাস্তা থাকা সত্বেও ২৫৫০ দাগের আমার নিজস্ব জায়গায় সরকারি রাস্তায় করায় দেওয়ানী আদালতে আমি ১২৭/১৭ এবং ল্যান্ড সার্ভে ট্রাইবুনাল মোকদ্দমা ১৯৬৬/২০১৯ সরকার বিবাদী ২ টি মামলা বিদ্যমান থাকা সত্বেও উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করে আমার ব্যাপক ক্ষতি সাধন করে।
আমি নাসিরনগর মৌজায় আমার সাবেক ২৫৫০ দাগে, হালে ৬২৫৬ দাগে ৩ শতক জায়গা রয়েছে, যার সরকারি খাজনা/জমাখারিজ ১৩৮৭ বাংলা সন হইতে অদ্য পর্যন্ত নিজ নামে পরিশোধ করিয়া আসছি। উচ্ছেদ প্রক্রিয়ার পর আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকায় গত ১৭ জানুয়ারি ২০২০ ইং জেলা বারের আইনজীবী মনিরুজ্জামান মনিরের সার্ভে কমিশন উক্ত নালিশী ভূমি ২০ জন স্বাক্ষীর সম্মুখে পরিমাণ করেন। এতে দেখা যায় বর্তমান রাস্তাটি আমার নিজ ভূমির উপর বিদ্যমান রয়েছে। তিনি আরও অভিযোগ করেন দীর্ঘ দিন ধরে আমার প্রতিপক্ষ একটি মহল প্রশাসনকে বিভিন্ন ভাবে মাশোয়ারা প্রদান করে এই হয়রানি করতেছে।আমি সাংবাদিক ভাইদের মাধ্যমে এ-র সুষ্ঠু তদন্তের মাধ্যমে উর্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টির লক্ষে আমি আমার নিজস্ব ভিটি পুনঃস্থাপন সহ ন্যায্য হিস্যা বুঝে পেতে আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি। সংবাদ সম্মেলনে নাসিরনগর, সরাইল উপজেলার ইলেক্ট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


