জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের নেতৃত্বে বিরোধী দলীয় সংসদ সদস্যদের সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৫ এপ্রিল) সংসদ ভবনের পশ্চিম ব্লকের ৯ম তলায় বিরোধীদলীয় সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে বৈঠকে বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি, বিরোধীদলীয় হুইপ মাওলানা রফিকুল ইসলাম খানসহ অন্য সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।


