বিশ্বব্যাপী করোনার পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় রোববার (২ জানুয়ারি) সকাল সাড়ে ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও ৩ হাজার ৮৭৫ জন। অন্যদিকে ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১১ লাখ ৮৭ হাজার ১২৫ জন।
এর আগে শনিবার (১ জানুয়ারি) বিশ্বে মারা গিয়েছিল আরও ৫ হাজার ৬২০ জন। অন্যদিকে আক্রান্ত হয়েছিলেন ১৬ লাখ ৩১ হাজার ২৯৪ জন।
তার আগে শুক্রবার (৩১ ডিসেম্বর) বিশ্বে রেকর্ডসংখ্যক লোক আক্রান্ত হয়েছিল। এ সময় ১৮ লাখ ৮৬ হাজার ৯১৫ জন আক্রান্ত হওয়ার খবর জানিয়েছে ওয়ার্ল্ডওমিটার। আর মারা গিয়েছিলেন ৬ হাজার ৭৫৮ জন। অর্থাৎ, গত দুই দিনের তুলনায় আজ আক্রান্ত ও মৃত্যু কিছুটা কমেছে।
বিশ্বে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ২৮ কোটি ৯৭ লাখ ১ হাজার ৪৮৯ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ লাখ ৫৬ হাজার ৯৬২ জনে। আর সুস্থ হয়েছেন ২৫ কোটি ৪১ লাখ ৪৮ হাজার ৪৭০ জন।


