আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেন-রাশিয়া যুদ্ধ নিয়ে তোড়পার বিশ্ব রাজনীতি। অর্থনীতি নিয়ে কপালে চিন্তার বাজ অনেক দেশের। তার মাঝে দুঃস সংবাদ দিল আন্তর্জাতিক মুদ্রা তহবিল। তারা বলছে এ যুদ্ধের গুরুত্বর প্রভাব পড়েছে আন্তর্জাতিক অর্থনীতিতে। শনিবার স্থানীয় সময় আইএমএফ এক বিবৃতিতে এ তথ্য জানায়। আইএমএফ বলছে, আগামী সপ্তাহে ইউক্রেনকে দেওয়া ১ দশমিক ৪ বিলিয়ন অর্থ সহযোগিতার বিষয়টি নিবার্হী বোর্ডের বৈঠকে তুলে ধরা হবে।
আইএমএফ মনে করে, রাশিয়ার সাথে ঘনিষ্ঠ দেশগুলো সরবারহ ও ঘাটতি সংকটে পড়তে পারে। তবে, ইউক্রেনকে সহায়তা করতে প্রতিবেশী দেশ মলদোভার সাথে আলোচনা করছে আইএমএফ।
স্থানীয় সময় শুক্রবার (৪ মার্চ) প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভার বৈঠকের পর কর্তৃপক্ষ জানায়, ওই অঞ্চলে গুরুতর অর্থনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে। গ্যাস, বিদ্যুৎ ও খাদ্যপণ্যের দাম বেড়ে গেছে কয়েকগুণ। মুদ্রাস্ফিতির কারণে করোনা মহামারির পর অর্থনীতির পুনরুদ্ধার সম্ভব হচ্ছে না।
আইএমএফ এক বিবৃতিতে বলেছে, পণ্যের মূল্যবৃদ্ধি বিশ্বব্যাপী প্রভাব ফেলবে। সংঘাত বাড়লে, অর্থনৈতিক ক্ষতি হবে আরও বিধ্বংসী।
আইএমএফ আরও বলেছে যে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার প্রভাব অন্যান্য দেশেও ছড়িয়ে পড়বে। ফলে বিশ্বজুড়ে আর্থিক প্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষকে নিজ নিজ দেশে ক্রমবর্ধমান দাম গভীরভাবে পর্যবেক্ষণ করার পরামর্শ সংস্থাটির।
সূত্র: সিএনএন


