মহান বিজয় দিবস উদযাপনের অপেক্ষায় দেশ। সাভার স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধাভরে স্মরণ করবে সর্বস্তরের মানুষ। লাখো জনতার শ্রদ্ধা, ভালোবাসায় ফুলে ফুলে ভরে উঠবে জাতীয় স্মৃতিসৌধের বেদী।
মহান বিজয় দিবসে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত সাভার জাতীয় স্মৃতিসৌধ। উদযাপন নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপনে এরই মধ্যে শেষ হয়েছে স্মৃতিসৌধের পরিচ্ছন্নতা ও সাজসজ্জা।
মহান বিজয় দিবস উদযাপনের অপেক্ষায় দেশ। সাভার স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধাভরে স্মরণ করবে সর্বস্তরের মানুষ। লাখো জনতার শ্রদ্ধা, ভালোবাসায় ফুলে ফুলে ভরে উঠবে জাতীয় স্মৃতিসৌধের বেদী।
বরাবরের মত এবারও পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ শেষে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। গণপূর্ত বিভাগের কর্মীদের অক্লান্ত পরিশ্রমে সৌধ প্রাঙ্গণ পেয়েছে নতুন রুপ। ধোয়া-মোছা শেষে সিঁড়িসহ অন্যসব স্থাপনায় পড়েছে রং-তুলির আঁচড়। বাহারি ফুলে রঙিন হয়েছে স্মৃতিসৌধের সবুজ চত্বর।
সাভার গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আনোয়ার খান আনু বলেন, আপামর জনসাধারণ জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন। সেই লক্ষ্যে স্মৃতিসৌধে গত ৬ নভেম্বর থেকে আনুষঙ্গিক নানা কাজ শুরু হয়, সব কার্যক্রম শেষ হয়েছে।
মহান বিজয় দিবসের ভোরে একাত্তুরের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। তাই রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার সব মহড়াও সম্পন্ন হয়েছে। উদযাপনের নিরাপত্তা নিশ্চিতে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে পুরো এলাকা। সেই সাথে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি।
পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেন, আমিনবাজার থেকে স্মৃতিসৌধ পর্যন্ত যে ট্রাফিক ব্যবস্থা, জনগণের নিরাপত্তা যেন বিঘ্ন না ঘটে, সেই ব্যবস্থা রয়েছে।
ভোরে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা শ্রদ্ধা জানানোর পর স্মৃতিসৌধ এলাকা সর্ব সাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।


