নিজস্ব প্রতিবেদক : নাশকতার পাঁচ মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুকে ছয় মাসের অন্তবর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট।
সোমবার বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে বুলুর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
২০১৫ সালে রাজধানীর শেরে বাংলা নগর, মুগদা ও বিমানবন্দর থানায় এসব মামলা দায়ের করা হয়।
এর আগে চলতি মাসে হাইকোর্টের অপর দুটি বেঞ্চ থেকে আরো ১২টি মামলায় জামিন পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। তিনি বর্তমানে কারাগারে আছেন।


