বেড়ায় হত্যা প্রচেষ্টার বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন

জেলা প্রতিনিধিঃ গতকাল(৩০-০৫-২৪)সকাল ১০ঃ০০ ঘটিকার সময় বেড়া প্রেসক্লাবে হত্যা প্রচেষ্টার বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করেন জনাব মোঃ আব্দুল মজিদ মোল্লা Iলিখিত বক্তব্যে জনাব আব্দুল মজিদ মোল্লা বলেন যে, গত ২৫-০৫ -২৪ ,সময় আনুমানিক সকাল ৯ ঘটিকার সময় তার ছেলে ,  মাসুদ রানা বাড়ির পাশে একটি দোকানে চাউল কিনতে যায় সেই সময় অতর্কিতে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র( হাসুয়া, চাইনিজ কুড়াল , চা পাতি, রডের পাইপ)দ্বারা পূর্ব শত্রুতার প্রতিশোধ নিতে তার উপরে আক্রমণ চালায় |লিখিত বক্তব্যে মোট ১৬ জন সন্ত্রাসীর নাম উল্লেখ করা হইয়াছে।
সন্ত্রাসীদের হামলা থেকে ১০ বছরের শিশু মোঃ সান ও বাদ যায়নি ।শুধু মাসুদ রানার উপরে আক্রমণ করেই ক্ষান্ত হয়নি সন্ত্রাসীরা বাড়ির মহিলাদের উপরেও আক্রমণ চালায় এবং লুটপাট করে।
লিখিত বক্তব্যে মাসুদ রানার বাবা বলেন যে,ঘটনার পর  এলাকাবাসীর সহযোগিতায় মাসুদ রানাকে প্রথমে বেড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সেখান থেকে পাবনা জেনারেল হাসপাতালে এবং পরবর্তীতে ঢাকা শহরওয়ার্দী হাসপাতাল এবং পঙ্গু হাসপাতালে গিয়ে তার গন্তব্য থামে I
বর্তমানে সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে |মাসুদ রানার বাবা এক প্রশ্নের জবাবে জানান যে, এক বছর পূর্বে মাছ মারা কে কেন্দ্র করে একটা মনোমালিন্য সৃষ্টি হয় এবং তাৎক্ষণিকভাবে বিষয়টি মীমাংসাও হয়ে যায় ।এক বছর পর তাদের মনের হিংসা এবং প্রতিশোধ নেবার জন্য এই ঘটনাটি ঘটিয়েছে ।লিখিত বক্তব্য পাঠ করতে গিয়ে জনাব আব্দুল মজিদ মোল্লা বারবার প্রায় মোর্ছা যেতে বসেছিলেন I
এ ব্যাপারে বেড়া থানায় কর্তব্যরত ডিউটি অফিসারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান যে ,বেড়া মডেল থানায় মামলা হয়েছে ।মামলা নাম্বার ১৫,তারিখ,২৫-০৫-২৪ |মামলার সময় ১৬.৩০  ।মামলায় আটটি ধারা উল্লেখ করা হয়েছে |ডিউটি অফিসার আরো জানান যে,সন্দেহভাজনদের গ্রেফতারের জন্য মাঠ পর্যায়ে পুলিশের বিভিন্ন টিম কাজ করছে  ।