সিরিজের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে নামছে বাংলাদেশ। চলতি পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে শুক্রবার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে দুই দল।
এর আগে প্রথম ম্যাচে কিউইদের ৭ উইকেটে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। টি-টোয়েন্টিতে ১১ বারের দেখায় নিউজিল্যান্ডকে প্রথমবার হারানোর স্বাদ পাওয়ার পর র্যাংকিংয়েও ৩ ধাপ এগিয়ে সাতে উঠে এসেছে টাইগাররা।
অন্যদিকে নিউজিল্যান্ড প্রথম ম্যাচে শুরুতে ব্যাট করতে নেমে মাত্র ৬০ রানে অলআউট হয়েছিল, যা তাদের টি-টোয়েন্টি ইতিহাসে যৌথ সর্বনিম্ন স্কোর। টাইগার বোলারদের তোপ সামলাতে রীতিমত খাবি খেয়েছেন সফরকারী দলের ব্যাটসম্যানরা।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: মোহাম্মদ নাঈম, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান (উইকেটরক্ষক), মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ: রাচিন রবিন্দ্র, টম বান্ডেল, উইলি ইয়ং, কলিন ডি গ্রান্ডহোম, টম ল্যাথাম (অধিনায়ক/উইকেটরক্ষক), হেনরি নিকোলস, কোল ম্যাকনচি, ডগ ব্রেসওয়েল, এজাজ প্যাটেল, ব্লেয়ার টিকনের, জ্যাকব ডাফি।


