অপূর্ব দেবঃ ক্রাইম পেট্রোল বিডির সংবাদদাতাকে কালু মিয়া ও সুমন খাঁ জানায় গতকাল আনুমানিক দুপুর ১২.০০০ ঘটিকার সময় মাদক ব্যবসায়ী ঝন্টুমিয়া ও শহিদ মিয়া মারধর করে ও হত্যার হুমকি দেয়। মারধর এর এক পর্যায়ে টুনি বেগম, মাসুদ মিয়া, সুমন খা,ঁ কালু মিয়া, মোহাম্মাদ আলীকে ঝন্টুর হাত থেকে রক্ষা করে । নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যাক্তি জানান ঝন্টু ও শহিদ এলাকার কুখ্যাত মাদক ব্যাবসায়ী, এদের অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ঠ। ঝন্টু ও শহিদ দীর্ঘদিন যাবৎ ভারত থেকে মাদক এনে বাংলাদেশে সরবরাহ করছে। এরা সবাই একাদিক মামলার আসামী। এদেরকে থানা পুলিশ নিয়ন্ত্রন করতে পারছে না কেন। খোঁজ নিয়ে জানা যায় পুলিশ প্রশাসন কে ম্যানেজ করে এদের মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। এ সকল ব্যাপারে বিজয় নগর থানার ওসি ফয়জুল আজিম (তদন্ত) জানান, আমরা পুলিশ প্রশাসন মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেছি। কোন মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবেনা। ক্রাইম পেট্রোল বিডির ক্যামেরাম্যান মোহাম্মাদ আলী বিজয় নগর থানায় জীবনের নিরাপত্তা চেয়ে একটি সাধারণ ডায়েরী করেন। যাহার নং ৮৮০ তাং ২৩-১২-২০১৮ইং।


