২০১২ সালে “ভালোবাসার রঙ” চলচ্চিত্রের মাধ্যমে মাহীর চলচ্চিত্রে অভিষেক হয় জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। বিবাহবিচ্ছেদের খবর জানানোর এখনও দুই সপ্তাহ হয়নি। তাঁর মধ্যেই সেসব ভুলে কাজে মনোযোগ দিয়েছেন তিনি। সম্প্রতি ‘আতর্নাদ’ শিরোনামের নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন এ চিত্রনায়িকা।
জাকির হোসেন রাজুর পরিচালনায় এই সিনেমায় মাহির বিপরীতে দেখা যাবে চিত্রনায়ক সাইমন সাদিককে। গেল ফেব্রুয়ারিতে সাইমন সাদিক এই সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছিল।
যার মধ্য দিয়ে এই চিত্রনায়ক দীর্ঘ আট বছর পর জাকির হোসেন রাজুর সিনেমায় কাজ করতে যাচ্ছেন। সিনেমাটি প্রযোজনা করতে যাচ্ছে শাপলা মিডিয়া।
শাপলা মিডিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, ‘মাত্র কিছুদিন আগে সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন মাহি। আমাদের এই সিনেমার দুই দিনের শুট ঢাকায় হবে। বাকী শুট হবে গ্রামে, সেটা আবার বর্ষাকালে।’
আর মাহি জানিয়েছেন, ‘এ মাসের শেষের দিকে এর শুটিং শুরু হবে।’
মাহিয়া মাহি অভিনীত সবশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘নবাব এলএলবি’।


