টি-টোয়েন্টি বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে নিউজিল্যান্ডকে ১১১ রানের টার্গেট দিয়েছে ভারত। টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ১১০ রান সংগ্রহ করে কোহলিরা।
রবিবার দুবাইয়ে সুপার টুয়েলভের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে ভারতকে ব্যাটিংয়ের পাঠায় নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন।
ইনিংসের তৃতীয় ওভারে দলীয় ১১ রানের মাথায় ইশান কিশান মাত্র ৪ রান করে ট্রেন্ট বোল্টের শিকার হয়ে মাঠ ছাড়েন। এরপর ইনিংসের ষষ্ঠ ওভারে আরও এক ব্যাটারকে হারিয়েছে ভারত। এবার টিম সাউদিকে পুল করতে গিয়ে ডিপ স্কয়ার লেগে ক্যাচ হয়েছেন লোকেশ রাহুল।
ইনিংসের প্রথম ১১ ওভারের মধ্যে ভারতের ব্যাটিং লাইনআপ ধসিয়ে দেয় কিউই বোলাররা।
কিউই বোলাদের তোপের মুখে ভারতের রোহিত শর্মা ক্যাচ আউট হন। এরপর চতুর্থ ব্যাটার হিসেবে সাজঘরে ফেরেন বিরাট কোহলি। তিনি ১৭ বল খেলে মাত্র ৯ রান করেন।


