নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ : জেলার ভালুকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঘিরে রাখা বাড়িতে অভিযান শুরু করেছে বোমা বিস্ফোরক বিশেষজ্ঞ দল।
এর আরে আগে সোমবার সকাল ১০টার দিকে ঢাকা থেকে বিস্ফোরক বিশেষজ্ঞ দলটি ঘটনাস্থলে এসে পৌঁছায়।
অভিযান শুরুর পর দলের সদস্যরা ওই বাড়িতে দুটি তাজা বোমা পেয়ে সেগুলোর বিস্ফোরণ ঘটান। অতিরিক্ত পুলিশ সুপার নূরে আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে ওই বাড়িতে বোমা কিংবা বোমা ডিভাইস থাকতে পারে ধারণা করে পুলিশ অভিযান না চালিয়ে বাড়িটি ঘিরে রাখে এবং ঢাকা থেকে বোমা বিস্ফোরক বিশেষজ্ঞ দল ডাকা হয়।
প্রসঙ্গত, রোববার সন্ধ্যায় ভালুকা উপজেলার হবিরবাড়ির কাশর গ্রামে একটি ঘরের ভেতর বোমা বিস্ফোরণে একজন নিহত হয়। তার পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। তাদের ধারণা, নিহত ব্যক্তি জঙ্গি তৎপরতার সঙ্গে জড়িত ছিলেন।
এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির মালিক আজিম উদ্দিন, নিহতের স্ত্রী-সন্তানসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।


