ভূরুঙ্গামারীতে বন্যায় ফসলের ক্ষতি ৮৪ কোটি টাকা বিদ্ধস্থ সড়ক যোগাযোগ ব্যবস্থ্যা

মোক্তার হোসেন সরকার,ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম) থেকেঃ ফুলকুমার, সংকোষ,গদাধর এবং তোরশা ৪টি নদীবাহিত পানিতে ভূরুঙ্গামারী উপজেলায়ার সাম্প্রতিক বন্যায় এক তরুনের সলিল সমাধীসহ ব্যাপক ফসলহানী এবং যোগাযোগ ব্যবস্থার মারাত্মক ক্ষতি হয়েছে। উপজেলার ১০ ইউনিয়নের মধ্যে ৩টির আংশিক এবং বাকী ৭টির সার্বিক ক্ষতি হয়েছে। প্রস্তুুতি চলছে সার্বিক পূণর্বাসনের।
প্রাপ্ত তথ্য অনুযায়ী বন্যায় ভেসে গেছে ২৬৩ পরিবারের বাড়ি ঘর। মোট ক্ষতি গ্রস্থ বাড়ির সংখ্যা ১৫হাজার ৯শ’ ৬৫টি। ৭ হাজার ৬শ’ ১৯ হেক্টর জমির আমন ধানসহ অন্যান্য মোট ৮হাজার ১শ’৮৪ হেক্টর জমির ফসল বিনষ্ট হয়েছে। যার আর্থিক ক্ষতির মুল্য প্রায় ৮৪ কোটি টাকা। ক্ষতি গ্রস্থ কৃষকের সংখ্যা ৪৫ হাজার।
উপজেলার প্রায় ৩ হাজার পুকুরের মধ্যে ডুবে অর্ধেক পুকুর। এছাড়া ২২টি বিলের মধ্যে শুধু মাত্র সর্বজয়া বাদে সবগুলোই ডুবে গেছে। এতে ক্ষতি গ্রস্থ হয়েছেন ১হাজার ৩শ’ জন মৎস চাষী।
উপজেলার মোট ১৩০ কিঃমিটার পাকা সড়কের মধ্যে ভূরুঙ্গামার সদর থেকে সোনাহাট স্থল বন্দর পর্যন্ত সওজের ১০কিঃ মিটার রাস্তা সম্পূর্ন বিদ্ধস্থ হয়েছে। এছাড়া এলজিইডির ৫ কিঃ মিটার রাস্তা এবং ৭টি ব্রীজ-কালভার্ট নষ্ট হয়েছে। নষ্ট হয়েছে বেশুমার কাঁচা। উপজেলা সদরের সঙ্গে ৬ ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা এখন পর্যন্ত বিচ্ছিন্ন রয়েছে। জেলা সদরের সঙ্গে সরা সরি সড়ক যোগাযোগ ব্যবস্থা পূণঃ স্থাপনের প্রচেষ্টা চলছে।