ভূরুঙ্গামারীতে ৫কেজি গাঁজাসহ আটক-১

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ৫ কেজি গাঁজাসহ সাইফুর রহমান (৩৩)নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।আটক সাইফুর উপজেলার পাথরডুবী ইউনিয়নের মইদাম হাজীপাড়া গ্রামের শরফত আলীর পুত্র।
জানা যায়, শুক্রবার সন্ধ্যায় ওই এলাকায় অভিযান চালিয়ে ব্যাগে থাকা ৫ কেজি গাঁজাসহ সাইফুরকে আটক করে পুলিশ।
ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ(ওসি) ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা নিশ্চত করে জানান, আটক ব্যক্তির নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হয়েছে।