ভোলায় ছিনতাইকালে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

কুপিয়ে হত্যা

জেলা প্রতিবেদকঃ ভোলায় রাতের আঁধারে প্রবীর (৩৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করে টাকা ছিনিয়ে নিয়েছে একদল ছিনতাইকারী।

রোববার (২১ জুন) দিবগাত রাতে সদর উপজেলার দিঘলদী ইউনিয়নে এ হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের অপর ভাই সজিব। আহত সজিবকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ এ ঘটনায় সাহাবুদ্দিন নামে একজনকে আটক করেছে এবং বাকি আসামিদের আটকে অভিযানে নেমেছে।

ভোলা সদর মডেল থানার ভরপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানিয়েছেন, দিনগত রাতে দোকান বন্ধ করে সজিব ও প্রবীর দুই ভাই নিজ বাড়ির দিকে ফিরছিলেন। এ সময় দিঘলদী এলাকায় এলে চার সদস্যের ছিনতাইকারী দল তাদের গতিরোধ করে এলোপাতারি কুপিয়ে নগদ টাকা ছিনতাই করে নিয়ে যায়। এসময় ঘটনাস্থলে প্রবীর মারা যায় এবং আহত সজিবকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি আরো জানান, ঘটনার সঙ্গে জড়িত এক আসামিকে আটক করা হয়েছে এবং বাকিদের আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।