মোঃ আলাউদ্দিন ঘরামী: ভোলা চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার উওর চর মানিকা লতিফিয়া দাখিল মাদ্রাসার দশম শ্রেনির এক ছাত্রীকে রাস্তা থেকে বাগানে তুলে নিয়ে মারধর করে। রায়হান আখন্দ (২৬)এবং প্রাননাশের হুমকি দিয়েছে ওই এলাকার চিহ্নিত বখাটে।
বুধবার বিকেলে চর মানিকা পুরাতন বাজার ফরাজি কান্দি এলাকার ব্রিজের কাছাকাছি বাগানে এই ঘটনা ঘটেছে।
এদিকে নির্যাতিত ছাত্রীর উপর হামলার ঘটনায় বখাটে রায়হান আখন্দের দৃষ্টান্ত মূলক শাস্তি চেয়ে দক্ষিণ আইচা থানায় অভিযোগ দাখিল করেছে ছাত্রীর মা।
অভিযোগে তিনি বলেন, আমার মেয়ে প্রাইভেট পড়ে বাড়িতে আসার পথে ব্রিজের কাছে বখাটে রায়হান আমার মেয়েকে টেনে হিচরে পাশ্ববর্তী বাগানে নিয়ে বেদম মারধর করে প্রাননাশের হুমকি দিয়েছে। এর আগেও কয়েকবার উপ্তাক্ত করেছে।
এ বিষয় আলাপ করলে
দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, অভিযোগ পেয়ে তাৎক্ষনিক অভিযুক্তকে গ্রেফতারের জন্য পুলিশকে নির্দেশ দিলে অল্প সময়ের মধ্যেই দক্ষিণ আইচা বাজার থেকে এ এস আই দিপক কুমার দাস বখাটে রায়হান আখন্দকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার কৃত আসামীর বিরুদ্বে দক্ষিন আইচা থানার মামলা নং ০৬ তাং ১২.১২.১৯ ধারা নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় মামলা হইয়াছে।
এ ব্যপারে মাদ্রাসার সুপার বলেন, ইতোপূর্বে ওই রায়হান আমাদের একাধিক ছাত্রীকে মাদ্রাসায় আসা যাওয়ার সময় হেনস্তা ও ইভটিজিং করেছে। বারবার সর্তক করার পরও কোনো কর্ণপাত করেনি। আমরা ও তার উপযুক্ত বিচার চাই।


