ভোলা : ভোলা জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ট্রুম্যানকে আটক করেছে জেলার গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ভোলা সদরের উকিল পাড়াস্থ নিজ বাস ভবন থেকে তাকে আটক করা হয়। ভোলা জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন জানান, রাত সাড়ে ৯ টার দিকে ডিবি পুলিশ তার বাসায় হানা দেওয়ার খবর নিশ্চিত করেছে। এব্যাপারে ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ছগির মিয়া হারুন অর রশিদ ট্রুম্যানকে আটকের খবর নিশ্চিত করেন।


