নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের গুলশানের বাড়ি অধিগ্রহণ শুরু করেছে রাজউক। বিচ্ছিন্ন করে দিয়েছে গ্যাস, বিদ্যুৎ ও পানির সংযোগ।
রাজউকের মহাখালী অঞ্চলের পরিদর্শক সাইফুল ইসলাম জানান, বুধবার দুপুর ১টার দিকে মওদুদ আহমদের বাড়ি অধিগ্রহণের কাজ শুরু করে রাজউক।
অধিগ্রহণ শুরু পর ব্যারিস্টার মওদুদ আহমদ এটাকে নোংরা রাজনীতির বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন।
গত ৪ জুন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ সদস্যের একটি বেঞ্চ বিএনপির সিনিয়র নেতা মওদুদ আহমদকে তার গুলশানের বাড়ি ছাড়তে হবে বলে নির্দেশ দেন।
তবে এই রায়ের পর মওদুদ আহমদ সাংবাদিকদের জানান, তিনি বাড়িটি ছাড়বেন না এবং এ বিষয়ে আইনি লড়াই চালিয়ে যাবেন।


