মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের স্থান ছিল আব্দুল্লাহপুর ৯ নম্বর সেক্টর, রোড নম্বর ১০। জাতির বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এম জাহাঙ্গীর হোসেন। তিনি বাংলাদেশ জাতীয়বাদী দল মনোনীত ঢাকা–১৮ আসনের প্রার্থী এবং বিএনপি ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক। তিনি বক্তব্যে মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মিলন মিয়া, সাবেক আহ্বায়ক, উত্তরা পশ্চিম থানা যুবদল। তিনি বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে যুবসমাজকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ শাকিল হুসাইন, আহ্বায়ক, ১ নং ওয়ার্ড উত্তরা পশ্চিম থানা যুবদল। আলোচনা শেষে শহীদদের আত্মার মাগফিরাত ও দেশ-জাতির শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া পরিচালিত হয়।


