খাগড়াছড়ি: খাগড়াছড়ি মহালছড়িতে দৃষ্টি প্রতিবন্ধী এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে রতন ত্রিপুরা (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে এ ঘটনায় গৃহবধূর চাচা বাদী হয়ে মহালছড়ি থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন। রতন যৌথ খামার ত্রিপুরা পাড়ার সুখেন্দু ত্রিপুরার ছেলে।
পুলিশ জানায়, শুক্রবার (২০ সেপ্টেম্বর ) বিকেল সাড়ে ৫টার দিকে একই এলাকার দৃষ্টি প্রতিবন্ধী এক গৃহবধূকে (১৯) বাড়িতে একা পেয়ে রতন ধর্ষণ করে পালিয়ে যান। এ ঘটনা পুলিশকে জানালে রাতেই রতনকে তার বাড়ি থেকে আটক করা হয়। এ ঘটনায় শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে গৃহবধূর চাচা বাদী হয়ে মহালছড়ি থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেছেন।
মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম ফকির জানান, গ্রেফতার যুবককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় এবং ভিকটিমকে পরীক্ষা-নিরীক্ষার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


