হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার ৪নং ডাঙ্গীপাড়া ইউনিয়ন পরিষদের চৌরঙ্গী শিহিপুর বাজার হলদিবাড়ি রাস্তায় মহেন্দ্র গাড়ি সাথে ধাক্কা খেয়ে চতুর্থ শ্রেণির ছাত্রের মৃত্যু হয়। ছেলেটির নাম মোঃ সামাদ বয়স (১৩) পিতা মোঃ নজরুল ইসলাম গ্রামঃ হলদিবাড়ি, হরিপুর, ঠাকুরগাঁও।
মৃত সামাদ হলদি বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল । পারিবারিক কাজে বিকাল বেলা সাইকেল নিয়ে বের হলে, বেপরোয়া গতিতে আসা মহেন্দ্র গাড়ীটি ধাক্কা শিশুটি পরে গেলে, গাড়ি চালক চাপা দিয়ে পালিয়ে যায়।
মৃত্যুর সংবাদ ছড়িয়ে পরলে স্হানীয় জনগন ঘটনাস্হলে ছুটে আসে। পরবর্তীতে ঘটনা স্হলে ফায়ার সার্ভিসের একটি চৌকস দল পৌঁছে লাশ উদ্ধার করে।


