রাজধানীর উত্তরায় ভিভা চাইনিস রেষ্টুরেন্টে মাইটিভির উত্তরা প্রতিনিধি মাহমুদা আক্তার পুসন এর নেতৃত্বে মাইটিভির ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা কুতুব উদ্দীন। তিনি বলেন, “মাইটিভি সুষ্ঠ ও সুন্দর অনুষ্ঠান প্রচার করবেন এবং সত্য, সুন্দর সংবাদ প্রকাশ করবেন এটা আমাদের প্রত্যাশা। আরো বক্তব্য রাখেন মিডিয়া ব্যক্তিত, সাংবাদিক ও কলামিস্ট বীর মুক্তিযোদ্ধা আলতাবুর রহমান চৌধুরী। তিনি বলেন, “মাইটিভি দীর্ঘ বারোটি বছর, সুন্দও ও সুষ্ঠ ধারার সংবাদ, খেলাধুলা, বিনোদনসহ বিভিন্ন সংবাদ প্রচার করে আসছে। আমি বিশেষ করে মাইটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দীন সাথীকে ধন্যবাদ জ্ঞাপন করছি। তার উত্তরাস্থ প্রতিনিধি মাহমুদা আক্তার পুসনের আয়োজনে আজকের মাইটিভির ইফতার ও দোয়া মাহফিল সুন্দর পরিবেশে চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হওয়ায় মাহমুদা আক্তার পুসনকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামীর পথে থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
https://youtu.be/2d4dKEQE2FY


