মাদক ব্যবসায়ীর হামলায় লেবারের সর্দার যখম সোনাতলা হাসপাতালে চিকিৎসাধীন

সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ পূর্ব শত্রুতার জের ধরে ইট ভাটার সর্দার মহিদুল কে রাতে বাড়ি থেকে তুলে নিয়ে মূখে গামছা হাত,পা বেঁধে পিটিয়ে  জঙ্গলে ফেলে রাখার অভিযোগ উঠেছে মাদক ব্যবসায়ী বুলবুলের বিরুদ্ধে।

মহিদুল বগুড়ার সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটি ঘটেছে ৬ আগষ্ট গাইবান্ধার সাঘাটা উপজেলার জুমারবাড়ি ইউনিয়নের কামারপাড়া গ্রামে। মহিদুল ও গ্রামের সাবেক বাবু মেম্বারের ছেলে। এ ঘটনায় এলাকাবাসীর ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা জানান, মহিদুল একজন ভালো ছেলে তার সাথে কারো কোন দুই কথা কখনও হয়নি। আমরা এঘটনায় সঠিক বিচারের দাবি জানাই।

আহত মহিদুল সর্দার জানান, রাত ১০ টার সয়ম একই গ্রামের আমার পরিচিত আশা নামে একটি ছেলে বাড়ি থেকে মসজিদের পাশে ডেকে নেয়। সেখানে যাওয়া মাত্রই দেখি মাদক ব্যবসায়ী বুলবুল ও তার স্ত্রী, রাব্বি , টিক্কা মুখ অচেনা কয়েক জন প্রথমে মূখে গামছা দিয়ে বাঁধে এর পর হাত, পা বেঁধে এলোপাথারি ভাবে পিটতে থাকে। পরে দা দিয়ে পায়ে চোট মারে তখন অজ্ঞান হয়ে যাই। এর আমি কিছু বলতে পারি না। তবে তারা আমাকে  মৃত্যু নিশ্চিত করে ফেলে গেছে। কেন মেরেছে একথা জানতে চাইলে তিনি বলেন, ৭ বছর আগে তার সাথে দ্বন্দ্ব ছিল। এছাড়া তার সাথে বর্তমানে কোনদিন কিছু হয়নি।

এঘটনায় আহতর মা বলেন, ৭বছর আগে ওই বুলবুলের সাথে ছেলের ঝগড়া হয়েছিল। এখন আশা নামে একটি ছেলেকে ৫০০০ টাকা ভাড়া করে আমার ছেলেকে হত্যার করার এভাবে মেরেছে।

আহত মহিদুলের বাবা সাবেক ইউপি সদস্য বাবু বলেন, আমার ছেলে ভাটার সর্দার সে শ্রমিকদের টাকা দেওয়ার জন্য ভাটার মালিকদের কাছ থেকে টাকা নিয়ে আসে। অন্য বাড়িতে মোটরসাইকেল রেখে বাড়ির পাশে দোকানে চা খাওয়ার জন্য দারায় সেখান থেকে তারা ডেকে নিয়ে গিয়ে মেরে ফেলার উদ্দেশ্য পিটিয়েছে।

পরে হাত, পা ও মুখে গামছা দিয়ে বাঁধা উলুঙ অবস্থায় এলাকার এক ব্যক্তি দেখতে পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

এব্যাপারে মাদক ব্যবসায়ী বুলবুল হাত, পা ও মুখে গামছা দিয়ে বাঁধা উলুঙ করে রাখার কথা অস্বীকার করে বলেন, মিথ্যা অভিযোগে ৭ বছর আগে বিনা কারনে আমাকে বেঁধে পিটেছিলো। একথা গ্রামের সবাই জানে এছাড়াও আমাকে কয়েকবার পুলিশে ধরিয়ে দিয়েছে। তাই আমি প্রতিশোধ নিয়েছি। তার স্ত্রী রুনা বেগম একই কথা বলেন। তবে আমার স্বামী আগে মাদক বিক্রি করতো এখন আর বিক্রি করেনা শুধু খায়।

বুলবুল ওই গ্রামের তবিবর রহমানের ছেলে। এ ব্যাপারে আশা নামে ছেলে টির বাড়িতে না থাকায় মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।