জেলা প্রতিবেদকঃ মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের মজমপুর এলাকায় ছেলের হাতে বাবা আহমদ আলী প্রামানিকের (৬০) মৃত্যু হয়েছে। শনিবার (২৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনার পর থেকে মৃতের ছেলে মোহন প্রামানিক পলাতক রয়েছেন।
মৃত আহমদ আলী প্রামানিক গোপিনাথপুর ইউনিয়নের মজমপুর এলাকার মৃত মুনছের প্রামানিকের ছেলে।
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুঈদ চৌধুরী বলেন, পারিবারিক বিষয় নিয়ে সকালে বাবা-ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বাঁশ দিয়ে বাবাকে পিটিয়ে জখম করে বাড়ির উঠানে ফেলে চলে যান মোহন। পরে স্থানীয়রা আহমদ আলীকে উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তিনি মারা যান।


