মানিকগঞ্জে র‍্যাবের অভিযানে ৯৯ বোতল ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

জাহাঙ্গীর আলম, জেলা প্রতিনিধি, মানিকগঞ্জঃ মানিকগঞ্জের শিবালয়ে সিপিসি-৩ র‍্যাব-৪ এর মাদকবিরোধী অভিযানে ৯৯ বোতল ফেন্সিডিল ও মাদক সরবরাহ কাজে ব্যাবহৃত মোটরসাইকেল সহ ০১ জন পেশাদার মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
৩১/০৫/২০২২-ইং তারিখ রোজ মঙ্গলবার দুপুর ১২:৩০ ঘটিকার সময় সিপিসি-৩, র‍্যাব-৪ এর একটি চৌকস আভিযানিক দল কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেন এর নেতৃত্বে মানিকগঞ্জ জেলার শিবালয় থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আরিচা ০৩  নং ঘাট হইতে ফেন্সিডিল ডিলার(মোঃ মুনসুর রহমান(৩৭) পিতা-মোঃ রসুল দেওয়ান, গ্রাম-বাংলা বাজার, থানা- দৌলতপুর, জেলা-কুষ্টিয়া)-কে গ্রেফতার করতে সক্ষম হয়।
এ সময় আসামীর কাছ থেকে ৯৯ বোতল ফেন্সিডিল, ফেন্সিডিল বহন করা ০১টি ব্যাগ, এক হাজার ৪০ টাকাসহ মাদক পরিবহনে ব্যবহৃত মোটর সাইকেল উদ্ধার করা হয়।
সিপিসি-৩ র‍্যাব-৪ এর কোম্পানি কমান্ডার লেঃ মোঃ আরিফ হোসেন জানান, গ্রেফতারকৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে কুষ্টিয়ার সীমান্ত এলাকায় অবস্থান করিয়া দীর্ঘদিন যাবৎ আমদানী নিষিদ্ধ ফেন্সিডিল অবৈধ পথে বাংলাদেশে আনিয়া দেশের বিভিন্ন এলাকায় মোবাইল কন্টাকের মাধ্যমে নিজের মোটর সাইকেল ব্যবহার করে তাহার পাইকারদের কাছে পৌছে দিত। গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-৩, র‌্যাব-৪ এর একটি গোয়েন্দা দল অদ্য ৩১/০৫/২২- ইং রোজ মঙ্গলবার দুপুর ১২.৩০ ঘটিকার সময় অভিযান চালিয়ে আরিচা ০৩ নং ফেরিঘাটে প্রবেশের রাস্তা থেকে আসামী (মোঃ মুনসুর রহমান(৩৭) পিতা-মোঃ রসুল দেওয়ান, গ্রাম-বাংলা বাজার, থানা- দৌলতপুর, জেলা-কুষ্টিয়া)-কে গ্রেফতার করতে সক্ষম হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মানিকগঞ্জ জেলার শিবালয় থানায় একটি নিয়মিত মামলা দায়ের করার প্রস্তুতি চলমান আছে।