নিজস্ব প্রতিবেদক: মানুষের সেবায় নিজেকে বিলিয়ে দিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন আহমেদ।
মানুষের পাশে দাঁড়াতে নিজের সর্বোচ্চটা দিয়ে কাজ করে যাচ্ছেন এই ব্যবসায়ী নেতা। রশিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম কফিল উদ্দিন আহমেদ সব সময় সাধারণ মানুষের পাশে থেকে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে আসছেন।
দুঃসময়ে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো, চিকিৎসা সহায়তা প্রদান, শিক্ষা উপকরণ বিতরণসহ নানা উদ্যোগের মাধ্যমে তিনি ইতোমধ্যে স্থানীয়দের আস্থা অর্জন করেছেন। বিশেষ করে পবিত্র রমজান মাসে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচির মাধ্যমে তিনি ব্যাপক প্রশংসিত হয়েছেন।
স্থানীয়রা জানান, রাজনৈতিক পরিচয়ের বাইরে গিয়েও একজন মানবিক মানুষ হিসেবে এম কফিল উদ্দিন আহমেদ সব সময় মানুষের কল্যাণে কাজ করছেন। ভবিষ্যতেও তিনি এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবেন বলে আশা প্রকাশ করেন তারা।


