নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুরের জঙ্গি আস্তানায় ৭টি লাশ পাওয়া গেছে।
আজ বুধবার বিকেলে এক ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন র্যাব মহাপরিচালক বেনজীর আহমদ।
তিনি আরো বলেন, নিহতরা হলো- জঙ্গি আব্দুল্লাহ, তার দুই স্ত্রী, দুই সন্তান ও দুই কর্মচারী। আব্দুল্লাহ জঙ্গিদের আশ্রয়দাতা হিসেবে কাজ করত। ২০০৫ সাল থেকে সে জঙ্গি কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।


