মিরপুরে জঙ্গি আস্তানা, বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : মিরপুরের দারুসসালাম থানায় জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়ি থেকে বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

সেক্ষেত্রে যেকোনো সময় মূল অভিযান শুরু হবে বলে র‌্যাবের কর্মকর্তারা জানান।

সোমবার দিবাগত রাত থেকেই বাড়িটি ঘিরে রাখে র‌্যাব।

মঙ্গলবার সকালে র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক মিজানুর রহমান জানান, বুদ্ধিজীবী কবরস্থানের দক্ষিণে অবস্থিত ৬তলা বাড়িটি ঘিরে ফেলা হয়। এরপর ওই ভবনের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে আনা হয়েছে। প্রায় ৭০ থেকে ৮০ জনকে বের করে আনা হয়। আর মধ্যরাতেই কয়েকটি বোমা বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা।