নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর মিরপুর এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের ৫ সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারি পরিচালক এএসপি মিজানুর রহমান জানান শনিবার দিনগত রাতে র্যাব-৪ এর সদস্যরা তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে উস্কানিমূলক ও রাষ্ট্রবিরোধী লিফলেট উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, আজ (রোববার) বেলা ১১টায় কারওয়ানবাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।


