নিজস্ব প্রতিবেদক : তদন্তে গাফিলতির জন্য রাজধানীর কল্যাণপুরে গৃহবধূ শাম্মী হত্যা মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) নওশের আলীকে তলব করেছেন হাইকোর্ট। ২১ নভেম্বর তাকে আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্য দিতে বলা হয়েছে।
মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চ একটি দৈনিক পত্রিকায় প্রকাশিত এ সংক্রান্ত প্রতিবেদন নজরে নিয়ে স্বপ্রণোদিত হয়ে এই আদেশ দেন।
প্রতিবেদনটি নজরে আনেন দুদকের আইনজীবী অ্যাডভোকেট খুরশিদ আলম খান। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট মহিউদ্দিন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরহাদ আহমেদ।
গত ৫ অক্টোবর একটি জাতীয় পত্রিকায় ‘গৃহবধূ শাম্মী হত্যা মামলা, মাকে বাবা অনেক কষ্ট দিয়ে মেরেছে’ তদন্ত কর্মকর্তার গড়িমসির অভিযোগ’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ হয়।


