বেশ বড় বিরতি কাটিয়ে বড়পর্দায় নিজের উপস্থিতি জানান দিয়েছেন প্রার্থনা ফারদিন দীঘি। একসময়ে শিশুশিল্পী হিসেব অভিনয় করে সিনেমা জগৎ কে পাল্টে দিয়েছিল দিঘী। এখন তাকে নায়িকা চরিত্রে দেখা যাচ্ছে। এরই মধ্যে ইতিহাসভিত্তিক সিনেমাতেও অভিনয় করেছেন দীঘি। এর আগে তিনি মিয়া ভাই সিনেমায় বঙ্গবন্ধুর স্ত্রীর চরিত্রে অভিনয় করেছিলেন।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত ‘বঙ্গবন্ধু’ বায়োপিক, শাপলা মিডিয়া ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ মুক্তির পর বেশ প্রশংসাও পেয়েছেন তিনি। একই চরিত্রে আবার চুক্তিবদ্ধ হয়েছেন ‘মুজিব ভাই’ শিরোনামের একটি সিনেমায়।
‘মুজিব ভাই’ সিনেমাটি প্রসঙ্গে এক সাক্ষাৎকারে দীঘি বলেন, আগের সিনেমায় আমি ১৭ বছরের ফজিলাতুন্নেছার চরিত্রে অভিনয় করেছি। এবার হয়তো আরও কিছুটা বয়স বাড়বে। কারণ, নতুন গল্পে বঙ্গবন্ধুকে আরও বেশি জেলে আসা-যাওয়ার মধ্যে থাকতে দেখা যাবে।
সম্প্রতি একটি হিন্দি গানের মিউজিক ভিডিওতে মডেল হয়েছে দীঘি, গানের শিরোনাম ‘হোটো পে নাম তেরা’। সুদীপ কুমার দীপের কথায় এতে কণ্ঠ দিয়েছেন ন্যান্সি ও প্রেম, ভিডিও নির্মাণ করেছেন ইভান মনোয়ার।
হিন্দি গানের মডেল হওয়া প্রসঙ্গে দীঘি উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, আমার জন্য নতুন অভিজ্ঞতা এবং ন্যান্সি আপা আমার প্রিয় শিল্পী। তার প্রথম হিন্দি গানে মডেল হয়ে ভালো লাগছে।
দীঘির ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের আগ্রহের শেষ নেই। প্রেমের গুঞ্জনে একাধিকবার খবরের শিরোনাম হয়েছেন তিনি। যদিও সেসব গুঞ্জন ধোপে টেকেনি। প্রেমের বিষয়ে আবারও নেটিজেনদের মনে প্রশ্ন ধরিয়েছেন দীঘি। সামাজিক যোগাযোগমাধ্যমে তার শেয়ার করা কবিতা থেকেই মানুষের মনে প্রশ্ন। ওই যে কথায় আছে না প্রেমে পড়লে মানুষ কবিতা লেখে।
সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে অভিনেত্রী হেসে বলেন, ‘এগুলো আমার লেখা না, সংগৃহীত। কোনো কবিতা বা গানের লাইন ভালো লাগলে শেয়ার করি। আর প্রেম না, ক্যারিয়ার নিয়ে ভাবছি। বিয়েশাদি নিয়েও একদম ভাবছি না। অনেকেই লেখেন, আমি প্রেম করি গুজবে কান দেবেন না। প্রেমে জড়ালে আমার মুখ থেকেই শুনবেন।


